বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কৃষি প্রচারে গণমাধ্যমের সাথে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম

কৃষি প্রচারে গণমাধ্যমের সাথে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র
সার্ক কৃষি কেন্দ্র ও বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি। নয়া দিগন্ত

সার্কভুক্ত দেশগুলোর কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি মাঠপর্যায়ের কৃষকসহ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গণমাধ্যমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সার্ক কৃষি কেন্দ্র। কৃষি উন্নয়নের আঞ্চলিক অভিজ্ঞতা ছড়িয়ে দিতে সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রটির নবনিযুক্ত পরিচালক ড. মো: গোলাম মাহবুব। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) প্রতিনিধিদলের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে ড. মো: গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য জরুরি তথ্য সহজে প্রচারের জন্য কৃষি সাংবাদিকদের সাথে সহযোগিতা জোরদার করা হবে। তিনি সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম আরো কার্যকরভাবে প্রচারে বিএআরএফের সাথে সমন্বয় করে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেন।

বিএআরএফের পক্ষ থেকেও সার্ক কৃষি কেন্দ্রের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জোরালো আগ্রহ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা জানান, কৃষি গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে তারা নিয়মিত কাজ করছেন। কেন্দ্রের গবেষণা ও সাফল্যের সংবাদ গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরতে তথ্য বিনিময়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

উক্ত সভায় সার্ক কৃষি কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্ক কৃষি কেন্দ্রের পক্ষে ড. মো: ইউনূস আলী, ড. মো: সিকান্দার খান তানভীর, ড. রাজা উল্লাহ খান, ড. মো: শরীফুল ইসলাম, মো: আবুল বাশার মিরাজ ও মো: নুরুল ওয়ারা অংশ নেন। এছাড়া বিএআরএফের পক্ষে সভাপতি নিজামুল হক, সহ-সভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজমসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কৃষি প্রচারে গণমাধ্যমের সাথে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সার্কভুক্ত দেশগুলোর কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি মাঠপর্যায়ের কৃষকসহ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গণমাধ্যমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সার্ক কৃষি কেন্দ্র। কৃষি উন্নয়নের আঞ্চলিক অভিজ্ঞতা ছড়িয়ে দিতে সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রটির নবনিযুক্ত পরিচালক ড. মো: গোলাম মাহবুব। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) প্রতিনিধিদলের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে ড. মো: গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য জরুরি তথ্য সহজে প্রচারের জন্য কৃষি সাংবাদিকদের সাথে সহযোগিতা জোরদার করা হবে। তিনি সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম আরো কার্যকরভাবে প্রচারে বিএআরএফের সাথে সমন্বয় করে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেন।

বিএআরএফের পক্ষ থেকেও সার্ক কৃষি কেন্দ্রের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জোরালো আগ্রহ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা জানান, কৃষি গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে তারা নিয়মিত কাজ করছেন। কেন্দ্রের গবেষণা ও সাফল্যের সংবাদ গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরতে তথ্য বিনিময়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

উক্ত সভায় সার্ক কৃষি কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্ক কৃষি কেন্দ্রের পক্ষে ড. মো: ইউনূস আলী, ড. মো: সিকান্দার খান তানভীর, ড. রাজা উল্লাহ খান, ড. মো: শরীফুল ইসলাম, মো: আবুল বাশার মিরাজ ও মো: নুরুল ওয়ারা অংশ নেন। এছাড়া বিএআরএফের পক্ষে সভাপতি নিজামুল হক, সহ-সভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজমসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x