বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

লন্ডন হাইকমিশনের ওয়েব পোর্টাল নিরাপদ, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

লন্ডন হাইকমিশনের ওয়েব পোর্টাল নিরাপদ, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান
ফাইল ছবি

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মিশনটি। এসব তথ্যের কারণে হাইকমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, তাদের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এসব সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সরাসরি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই।

এ অবস্থায় সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য হাইকমিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয় বলে জানিয়েছে মিশনটি।

ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের বিষয়ে হাইকমিশন জানায়, আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যথাযথভাবে জমা দিলে যত দ্রুত সম্ভব সেবা নিশ্চিত করতে মিশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদানে হাইকমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রবাসীদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, তাদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করাও মিশনের অন্যতম অগ্রাধিকার।

হাইকমিশন আরও জানায়, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মিশনটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

লন্ডন হাইকমিশনের ওয়েব পোর্টাল নিরাপদ, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মিশনটি। এসব তথ্যের কারণে হাইকমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, তাদের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এসব সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সরাসরি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই।

এ অবস্থায় সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য হাইকমিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয় বলে জানিয়েছে মিশনটি।

ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের বিষয়ে হাইকমিশন জানায়, আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যথাযথভাবে জমা দিলে যত দ্রুত সম্ভব সেবা নিশ্চিত করতে মিশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদানে হাইকমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রবাসীদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, তাদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করাও মিশনের অন্যতম অগ্রাধিকার।

হাইকমিশন আরও জানায়, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মিশনটি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x