বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সাভারে পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকায় ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ এএম

সাভারে পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকায় ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন

সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আরিফ হোসেন নিজে হাতে পরিচ্ছন্নতার কাজে নেমেছেন। সাভার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে মুক্তি পেতে নেতাকর্মীদের নিয়ে তিনি এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তার এমন মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেনে ময়লা ও পলি জমে দীর্ঘদিনের জলাবদ্ধতায় তারা চরম ভোগান্তিতে ছিলেন। আরিফ হোসেনের এই উদ্যোগের ফলে এলাকাটি পুনরায় বসবাসযোগ্য হয়ে উঠবে বলে এলাকাবাসী আশাবাদী। স্থানীয়রা দাবি জানিয়েছেন, জনদুর্ভোগ নিরসনে এই পরিচ্ছন্নতা কার্যক্রম যেন নিয়মিত অব্যাহত থাকে।

আরিফ হোসেন জানান, তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সবকটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। ডাবের খোলা, পরিত্যক্ত ড্রাম বা বোতলে পানি জমতে দেওয়া যাবে না, কারণ এসব স্থানেই এডিস মশার লার্ভা জন্মায়। সবাইকে নিজ দায়িত্বে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাভারে পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকায় ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আরিফ হোসেন নিজে হাতে পরিচ্ছন্নতার কাজে নেমেছেন। সাভার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে মুক্তি পেতে নেতাকর্মীদের নিয়ে তিনি এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তার এমন মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেনে ময়লা ও পলি জমে দীর্ঘদিনের জলাবদ্ধতায় তারা চরম ভোগান্তিতে ছিলেন। আরিফ হোসেনের এই উদ্যোগের ফলে এলাকাটি পুনরায় বসবাসযোগ্য হয়ে উঠবে বলে এলাকাবাসী আশাবাদী। স্থানীয়রা দাবি জানিয়েছেন, জনদুর্ভোগ নিরসনে এই পরিচ্ছন্নতা কার্যক্রম যেন নিয়মিত অব্যাহত থাকে।

আরিফ হোসেন জানান, তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সবকটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। ডাবের খোলা, পরিত্যক্ত ড্রাম বা বোতলে পানি জমতে দেওয়া যাবে না, কারণ এসব স্থানেই এডিস মশার লার্ভা জন্মায়। সবাইকে নিজ দায়িত্বে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x