বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আসিয়ান কাপ: পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে শুভসূচনা থাইল্যান্ডের

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

আসিয়ান কাপ: পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে শুভসূচনা থাইল্যান্ডের

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহ্যবাহী সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থাইল্যান্ড। এরই ধারাবাহিকতায় ৩১ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই। প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল দুর্দান্ত ফিনিশিংয়ে থাইল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও থাইল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করতে পারেনি। উল্টো ৬৪ মিনিটে হারিস জেবের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে পাকিস্তান। এতে থাইল্যান্ডের লিড দাঁড়ায় ৩-০।

ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিরাসাক পোয়েইফিমাই। তাঁর এই গোলের মাধ্যমে থাইল্যান্ডের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে আসিয়ান কাপের গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে পৌঁছালো থাইল্যান্ড।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপ: পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে শুভসূচনা থাইল্যান্ডের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহ্যবাহী সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থাইল্যান্ড। এরই ধারাবাহিকতায় ৩১ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই। প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল দুর্দান্ত ফিনিশিংয়ে থাইল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও থাইল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করতে পারেনি। উল্টো ৬৪ মিনিটে হারিস জেবের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে পাকিস্তান। এতে থাইল্যান্ডের লিড দাঁড়ায় ৩-০।

ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিরাসাক পোয়েইফিমাই। তাঁর এই গোলের মাধ্যমে থাইল্যান্ডের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে আসিয়ান কাপের গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে পৌঁছালো থাইল্যান্ড।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x