বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ধর্ষণের অভিযোগে বরখাস্ত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ এএম

ধর্ষণের অভিযোগে বরখাস্ত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস

দুটি পৃথক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস। অভিযোগ দায়েরের পর তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তার ক্লাব এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে মেট্রোপলিটন পুলিশের তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩০ মার্চ দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিন দাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ তদন্তের পর গত ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযোগ দায়েরের দুই দিন আগে, ২১ জুলাই, চলতি মৌসুমে এসেক্সের হয়ে নিজের প্রথম এবং এখন পর্যন্ত শেষ ম্যাচ খেলেছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর লন্ডনের ইনার লন্ডন ক্রাউন কোর্টে রবিন দাসকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এক বিবৃতিতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, রবিন দাসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের বিষয়ে তারা অবগত এবং তদন্ত চলাকালীন তাকে ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাবটি এবং মামলাটি বিচারাধীন থাকায় বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ডানহাতি টপ-অর্ডার ব্যাটার রবিন দাসের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার পারিবারিক শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। ২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার এবং পরে ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচে মাঠে নামেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণের অভিযোগে বরখাস্ত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুটি পৃথক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস। অভিযোগ দায়েরের পর তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তার ক্লাব এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে মেট্রোপলিটন পুলিশের তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩০ মার্চ দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিন দাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ তদন্তের পর গত ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযোগ দায়েরের দুই দিন আগে, ২১ জুলাই, চলতি মৌসুমে এসেক্সের হয়ে নিজের প্রথম এবং এখন পর্যন্ত শেষ ম্যাচ খেলেছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর লন্ডনের ইনার লন্ডন ক্রাউন কোর্টে রবিন দাসকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এক বিবৃতিতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, রবিন দাসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের বিষয়ে তারা অবগত এবং তদন্ত চলাকালীন তাকে ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাবটি এবং মামলাটি বিচারাধীন থাকায় বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ডানহাতি টপ-অর্ডার ব্যাটার রবিন দাসের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার পারিবারিক শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। ২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার এবং পরে ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচে মাঠে নামেন তিনি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x