বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ফিফার কাছ থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ: নতুন প্রস্তাব

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

ফিফার কাছ থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ: নতুন প্রস্তাব

ফিফার আর্থিক রিজার্ভ থেকে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সরাসরি অর্থ বরাদ্দের প্রস্তাব উঠেছে। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের কনফেডারেশন কনকাকাফ ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চক্রে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের ফুটবল উন্নয়নেও অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

অবকাঠামো উন্নয়ন ও ফুটবলের প্রসারে এই অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি এই প্রস্তাব তুলে ধরেন। চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের আর্থিক চক্র শেষে ফিফার রিজার্ভ প্রায় ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফিফার সম্ভাব্য ব্যয় মেটাতে রিজার্ভের পুরো অর্থ প্রয়োজন নাও হতে পারে। ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে প্রস্তাবিত ১ কোটি ডলার করে দেওয়া হলে ফিফার মোট ব্যয় হবে প্রায় ২ দশমিক ১১ বিলিয়ন ডলার। এই অর্থ ফিফার বিদ্যমান উন্নয়ন তহবিলের অতিরিক্ত হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাবটিতে ফিফার আর্থিক রিজার্ভ নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবিও জানানো হয়েছে। তাদের মতে, ফিফার প্রকৃত আর্থিক অবস্থার স্পষ্ট চিত্র পাওয়া গেলে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে ভবিষ্যতে আরও বেশি অর্থ দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশের মতো দেশগুলো সরাসরি অর্থ নিয়ে ফুটবল অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণে ব্যবহার করতে পারবে।

এর আগে ফিফা 'ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামে একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করেছিল, যা নিয়ে সদস্য দেশগুলোর আপত্তি ছিল। উয়েফা ও কনকাকাফের দাবি, ফিফার বর্তমান আর্থিক সংগতি অনুযায়ী কোনো বাণিজ্যিক উদ্যোগ ছাড়াই ফুটবল উন্নয়নে বাড়তি অর্থ দেওয়া সম্ভব। তবে এই বিষয়ে ফিফা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফিফার কাছ থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ: নতুন প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিফার আর্থিক রিজার্ভ থেকে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সরাসরি অর্থ বরাদ্দের প্রস্তাব উঠেছে। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের কনফেডারেশন কনকাকাফ ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চক্রে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের ফুটবল উন্নয়নেও অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

অবকাঠামো উন্নয়ন ও ফুটবলের প্রসারে এই অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি এই প্রস্তাব তুলে ধরেন। চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের আর্থিক চক্র শেষে ফিফার রিজার্ভ প্রায় ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফিফার সম্ভাব্য ব্যয় মেটাতে রিজার্ভের পুরো অর্থ প্রয়োজন নাও হতে পারে। ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে প্রস্তাবিত ১ কোটি ডলার করে দেওয়া হলে ফিফার মোট ব্যয় হবে প্রায় ২ দশমিক ১১ বিলিয়ন ডলার। এই অর্থ ফিফার বিদ্যমান উন্নয়ন তহবিলের অতিরিক্ত হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাবটিতে ফিফার আর্থিক রিজার্ভ নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবিও জানানো হয়েছে। তাদের মতে, ফিফার প্রকৃত আর্থিক অবস্থার স্পষ্ট চিত্র পাওয়া গেলে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে ভবিষ্যতে আরও বেশি অর্থ দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশের মতো দেশগুলো সরাসরি অর্থ নিয়ে ফুটবল অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণে ব্যবহার করতে পারবে।

এর আগে ফিফা 'ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামে একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করেছিল, যা নিয়ে সদস্য দেশগুলোর আপত্তি ছিল। উয়েফা ও কনকাকাফের দাবি, ফিফার বর্তমান আর্থিক সংগতি অনুযায়ী কোনো বাণিজ্যিক উদ্যোগ ছাড়াই ফুটবল উন্নয়নে বাড়তি অর্থ দেওয়া সম্ভব। তবে এই বিষয়ে ফিফা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x