বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঝালকাঠির ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ঝালকাঠির ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ

প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলারচরকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ছৈলারচরকে একটি আকর্ষণীয় ইকোট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে রোববার ২৭ সেপ্টেম্বর কাঠালিয়ার ছৈলারচরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এবং এর আগে বেলুন উড়িয়ে তিনি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নদী, সবুজ প্রকৃতি ও নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ ছৈলারচরের রয়েছে ব্যাপক পর্যটন সম্ভাবনা। পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে এ এলাকাকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত করা সম্ভব।

তারা আরও বলেন, পর্যটনকেন্দ্রের উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা গেলে এর সুফল সরাসরি স্থানীয় অর্থনীতিতে পৌঁছাবে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, খাবার ও পর্যটননির্ভর বিভিন্ন সেবা খাতের প্রসার ঘটবে এবং পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠির ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলারচরকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ছৈলারচরকে একটি আকর্ষণীয় ইকোট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে রোববার ২৭ সেপ্টেম্বর কাঠালিয়ার ছৈলারচরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এবং এর আগে বেলুন উড়িয়ে তিনি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নদী, সবুজ প্রকৃতি ও নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ ছৈলারচরের রয়েছে ব্যাপক পর্যটন সম্ভাবনা। পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে এ এলাকাকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত করা সম্ভব।

তারা আরও বলেন, পর্যটনকেন্দ্রের উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা গেলে এর সুফল সরাসরি স্থানীয় অর্থনীতিতে পৌঁছাবে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, খাবার ও পর্যটননির্ভর বিভিন্ন সেবা খাতের প্রসার ঘটবে এবং পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x