বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি ও বৃক্ষরোপণ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি ও বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি ও বৃক্ষরোপণ কর্মসূচি। আজ মঙ্গলবার ২৫ আগস্ট সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জোরালো আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আহমদ কবির, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার এবং এক্সিকিউটিভ ক্লাবের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত পরিবেশদূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি গাছ কেবল পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা শীতল রাখে না; মানুষের জীবন বাঁচাতে অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতেও মুখ্য ভূমিকা পালন করে। অন্যান্য বক্তারা বলেন, আজকের একটি রোপিত চারাগাছ আগামী দিনের সুন্দর ও সবুজ পৃথিবীর ভিত্তি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের দায়িত্বশীল উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংগঠনের কর্মকর্তারা জানান, এক্সিকিউটিভ ক্লাবের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তটিকে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্‌যাপন করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। পরশেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি ও বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি ও বৃক্ষরোপণ কর্মসূচি। আজ মঙ্গলবার ২৫ আগস্ট সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জোরালো আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আহমদ কবির, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার এবং এক্সিকিউটিভ ক্লাবের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত পরিবেশদূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি গাছ কেবল পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা শীতল রাখে না; মানুষের জীবন বাঁচাতে অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতেও মুখ্য ভূমিকা পালন করে। অন্যান্য বক্তারা বলেন, আজকের একটি রোপিত চারাগাছ আগামী দিনের সুন্দর ও সবুজ পৃথিবীর ভিত্তি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের দায়িত্বশীল উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংগঠনের কর্মকর্তারা জানান, এক্সিকিউটিভ ক্লাবের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তটিকে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্‌যাপন করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। পরশেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x