বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দিঘার সমুদ্রে শুটিংয়ের সময় মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুলের

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

দিঘার সমুদ্রে শুটিংয়ের সময় মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুলের

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের দিঘা-র তালসারি সৈকতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা-এর শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ সমুদ্রে তলিয়ে যান রাহুল। দীর্ঘ সময় তল্লাশির পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগেও তারা একসঙ্গে শুটিং করেছেন। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে রাজ দর্শন নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু। এরপর প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। পরবর্তীতে ছোট পর্দায় জি বাংলা-র একটি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের নজরে আসেন রাহুল। পরে চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। ছবিতে তার সহ-অভিনেত্রী ছিলেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরে এসে দর্শকদের মন জয় করেন রাহুল। সম্প্রতি ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হচ্ছিল। পাশাপাশি তার পডকাস্ট সহজ কথাও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে টালিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা তার এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দিঘার সমুদ্রে শুটিংয়ের সময় মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুলের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের দিঘা-র তালসারি সৈকতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা-এর শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ সমুদ্রে তলিয়ে যান রাহুল। দীর্ঘ সময় তল্লাশির পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগেও তারা একসঙ্গে শুটিং করেছেন। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে রাজ দর্শন নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু। এরপর প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। পরবর্তীতে ছোট পর্দায় জি বাংলা-র একটি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের নজরে আসেন রাহুল। পরে চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। ছবিতে তার সহ-অভিনেত্রী ছিলেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরে এসে দর্শকদের মন জয় করেন রাহুল। সম্প্রতি ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হচ্ছিল। পাশাপাশি তার পডকাস্ট সহজ কথাও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে টালিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা তার এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x