বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে প্রাকৃতিক ভারসাম্য যখন বিপন্ন, তখন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সৃষ্টি করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ। সংগঠনটির বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পয়লা সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, পরিবেশ রক্ষার লড়াই কোনো একক ব্যক্তি কিংবা সংগঠনের একার পক্ষে সম্ভব নয় এবং এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সদস্য খালেদা মুন্নি, সুশান্ত পাল এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন আলমগীর।

দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধ সুদৃঢ় হবে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য কাজী লোকমান হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, খাইরুল আলম জুয়েল, সুমন মিয়া, হাসিবুল হোসেন, খান আলাওল ইসলাম চৌধুরী ও মো. শাহজাহান সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।

পরিবেশের বিপর্যয় প্রতিরোধ এবং সবুজায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে বলে তরী বাংলাদেশ সূত্রে জানানো হয়েছে। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রাপ্ত চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে পরিণত বৃক্ষে রূপান্তর করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে প্রাকৃতিক ভারসাম্য যখন বিপন্ন, তখন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সৃষ্টি করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ। সংগঠনটির বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পয়লা সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, পরিবেশ রক্ষার লড়াই কোনো একক ব্যক্তি কিংবা সংগঠনের একার পক্ষে সম্ভব নয় এবং এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সদস্য খালেদা মুন্নি, সুশান্ত পাল এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন আলমগীর।

দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধ সুদৃঢ় হবে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য কাজী লোকমান হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, খাইরুল আলম জুয়েল, সুমন মিয়া, হাসিবুল হোসেন, খান আলাওল ইসলাম চৌধুরী ও মো. শাহজাহান সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।

পরিবেশের বিপর্যয় প্রতিরোধ এবং সবুজায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে বলে তরী বাংলাদেশ সূত্রে জানানো হয়েছে। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রাপ্ত চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে পরিণত বৃক্ষে রূপান্তর করার আহ্বান জানানো হয়।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x