বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ এএম

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করেছেন যে, আগামী জানুয়ারি মাসে দেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সম্ভাব্য তফসিল নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিনের ব্যবধান রেখে চিন্তা করা হচ্ছে এবং সেভাবেই পরিকল্পনা জানানো হতে পারে। নভেম্বর ও ডিসেম্বরের পাবলিক পরীক্ষাগুলোর যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাধারণত বার্ষিক পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে, যা বিবেচনা করেই নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে। ফলে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না এবং এই সময়ে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ দেখছে না কমিশন।

আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার একটি নির্দিষ্ট টাইমলাইন ধরে কমিশন ভাবছে বলে তিনি উল্লেখ করেন। মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হলে ইউনিয়ন পরিষদের সংখ্যা আরও বাড়তে পারে এবং প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হলে জানুয়ারির দিকে এই নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করেছেন যে, আগামী জানুয়ারি মাসে দেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সম্ভাব্য তফসিল নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিনের ব্যবধান রেখে চিন্তা করা হচ্ছে এবং সেভাবেই পরিকল্পনা জানানো হতে পারে। নভেম্বর ও ডিসেম্বরের পাবলিক পরীক্ষাগুলোর যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাধারণত বার্ষিক পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে, যা বিবেচনা করেই নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে। ফলে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না এবং এই সময়ে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ দেখছে না কমিশন।

আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার একটি নির্দিষ্ট টাইমলাইন ধরে কমিশন ভাবছে বলে তিনি উল্লেখ করেন। মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হলে ইউনিয়ন পরিষদের সংখ্যা আরও বাড়তে পারে এবং প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হলে জানুয়ারির দিকে এই নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x