উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামে আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শিরিরচালা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
পুরস্কারমূল্য হিসেবে লক্ষ টাকার এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল-উল মুনীর।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়া থাই সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার জিয়াউল হক জিকু ও ফু-ওয়াং সিরামিকসের সিইও মো. রফিকুজ্জামান ভূঁইয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম।