উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নম্বর পাঁচবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছেন মো. সাইদুল ইসলাম। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
প্রচারে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। ইউনিয়নকে স্মার্ট ও আধুনিক করার পাশাপাশি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন তিনি।
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন এই প্রার্থী। তিনি দক্ষিণ গফরগাঁও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নাগরিক সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন সাইদুল ইসলাম। ‘উন্নয়ন, সেবা ও মানুষের পাশে’—এই স্লোগানকে সামনে রেখে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন।