উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ও বৃহস্পতিবার উত্তরা, লালবাগ ও সবুজবাগসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিবলু, ইয়ামিন আহমেদ অনিল, মারসাদ আক্তার, সঞ্জয় দত্ত, মো. আবদুর রাজ্জাক এবং মাসুদুর রহমান শিপন। ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লালবাগ থেকে ইয়ামিন আহমেদ এবং একই দিনে মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও উত্তরার পৃথক অভিযানে মারসাদ আক্তার ও সঞ্জয় দত্তকে আটক করা হয়েছে।
এর আগে বুধবার রাতে লালবাগ থেকে মো. শিবলু এবং সবুজবাগ থেকে মো. আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।