উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য চীনা কোম্পানি সিএনইই-এর দর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। অন্যদিকে ২০ বছর মেয়াদে এর ব্যয় হবে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সুপারিশের ভিত্তিতে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় এই অনুমোদন দেওয়া হয়।
এই স্থাপনাটি চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে এলএনজি আমদানি এবং তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে।