উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এই অভিযানে অংশ নেন। লঞ্চ ঘাটে সন্দেহভাজন হিসেবে আলামিন নামের ওই ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।