উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ হাউসিং এলাকায় গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো দেউন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দেউন স্পোর্টিং ক্লাব ও পাড়াগ্রাম ক্রীড়া সংঘের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় জমান শত শত দর্শক। ৩-০ গোলের ব্যবধানে ম্যাচটি শেষ হয় এবং বিজয়ী দল ট্রফি জয়ের আনন্দ উদযাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির সিরালী। তিনি বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। এ সময় তিনি অভিভাবকদের নিজ সন্তানের কর্মকাণ্ডের দিকে নজর রাখার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুরতাজ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ সরকার। সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই টুর্নামেন্টের আয়োজকদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।