উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঘিরে আলোচনায় এসেছেন চীনা নারী অ্যালিস হুয়াং। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে তার বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার গুরুতর অভিযোগ উঠেছে।
অ্যালিস হুয়াং হুয়াং লে নামেও পরিচিত এবং তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনভিডিয়া প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং চীনে উন্নত এআই চিপ বিক্রির সিদ্ধান্তে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তাকে নিয়োগ করেছিল বেইজিং।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করার পর জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই।
তদন্তে মার্কিন কর্তৃপক্ষ জানতে পেরেছে যে মেগাস্পিডের প্রধান বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করছিলেন। টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের গোপন নথি অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এনভিডিয়ার প্রধান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে নিয়োগ দিয়েছিল।