উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল আট দশমিক ৩৪ শতাংশ।
খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই ইতিবাচক প্রভাব পড়েছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ছয় দশমিক ৮০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল সাত দশমিক ২২ শতাংশ। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে নয় দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে অক্টোবরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার সামান্য কমে সাত দশমিক ৬৩ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল সাত দশমিক ৯০ শতাংশ। টানা তিন মাস নয় শতাংশের ওপরে থাকার পর মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতাকে অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।