উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল করা হয়েছে। আর একজন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে পদোন্নতি ও পদায়ন করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঞাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এরপর তাকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপর আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করা হয়।