উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর জেলা ও উপজেলা পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে তৃণমূল থেকে খুদে ক্রীড়াপ্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা থেকে সরাসরি যুক্ত হন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। এছাড়া নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। উপজেলা প্রশাসন, নরসিংদী সদরের সার্বিক ব্যবস্থাপনায় এই ভিডিও কনফারেন্সিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোর ক্রীড়াবিদরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে এ আয়োজনে অংশগ্রহণ করেন। দেশজুড়ে খুদে ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং তাদের ভবিষ্যৎ গঠনে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।