উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ৮ই নভেম্বর বিকেল বেলা মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল। এই মিছিলে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখা যায় এবং মিছিলটি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির মূল অনুষ্ঠানে যোগ দেয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল গত দেড় দশকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। শাসকগোষ্ঠীর মামলা-হামলা ও জেল-জুলুমকে তুচ্ছ জ্ঞান করে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত রাখতে লড়ে গেছেন।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ৩টি ভিত্তিহীন মামলা দায়ের করা হয় এবং তাকে ১৭ দিন কারাগারে কাটাতে হয়। দীর্ঘদিনের পলাতক ও গৃহহারা কঠিন জীবনসংগ্রামের মধ্যেও তিনি রাজপথের লড়াই থেকে একচুলও পিছু হটেননি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং বালিজুরি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের কাছে দোয়া এবং সমর্থন চেয়েছেন। আগামী দিনেও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে যেকোনো স্বৈরাচারী চক্রান্তের বিরুদ্ধে রাজপথে লড়াই করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।