উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশে দিন দিন বাড়ছে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪৯ জন হাসপাতালে বা চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদানের ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।