উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাকিবুল হাসানের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির। তিনি বলেন, সত্যকে যারা সত্য বলতে পারে না এবং নানারকম রংতামাশা করে, আজ সময় এসেছে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার।
তিনি আরও বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে নিতে হবে, তারা ডিসেম্বরের ভয় দেখায় কিন্তু বহু ডিসেম্বর আসবে এবং যাবে, ওই মহিলা আর কোনো দিন ফিরে আসবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ও পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। এছাড়া পৌর বিএনপির সহ-সভাপতি খান আতাউর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কেন্দ্রীয় কৃষক দল নেতা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, কৃষি কর্মকর্তা আলভীর রহমান ও থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন বলে জানা যায়।