উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়ে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই তারা ফোনালাপ করলেন। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একের পর eকের কূটনৈতিক যোগাযোগ চলছে।
এর অংশ হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিকও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প আবারও ইরানে হামলা শুরু করতে পারেন— এমন আশঙ্কার মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও গুরুত্ব পেয়েছে।
কাতারের আমিরের দপ্তর আমিরি দিওয়ান জানিয়েছে, ট্রাম্প ফোন করার পর দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে বলা হয়, আমির শেখ তামিম বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংলাপ অব্যাহত রাখা ও কূটনৈতিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন। ইন্দোনেশিয়ার দাবানল মোকাবিলায় সহায়তায় সামরিক বিমান পাঠিয়েছে অস্ট্রেলিয়া নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন কমার শঙ্কায় ইসরাইল কিউবায় সাংবাদিক ইয়োয়ানি সানচেজসহ তিন মানবাধিকারকর্মীর মুক্তি গৃহবন্দির শর্ত পূরণে জরিমানার অর্থ পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন