উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। বায়ুমানের এই সূচককে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তালিকায় ৫২৯ স্কোর নিয়ে সবার উপরে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি।
তালিকায় ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং আফগানিস্তানের কাবুল। দিল্লি ও লাহোরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আন্তর্জাতিক সূচক অনুযায়ী, স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পাশাপাশি অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।