উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের মেধা এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)'। 'স্বপ্নের পথে, বিজয়ের সাথে' স্লোগানকে সামনে রেখে এই উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে সদরপুরসহ বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির সূচনা ঘটে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এই দ্বিতীয় সিজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।