উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে সম্পন্ন হলো হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার সন্ধ্যা ৬টায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি জনাব হাসান মোঃ শওকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন হোসেন মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও সম্মাননা অর্থ তুলে দেওয়া হয়। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।