উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২৭ অক্টোবরের নির্বাচনের পর ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় প্রেসিডেন্ট আইজাক হারজগ রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়ে নতুন নির্বাচন এড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি বলেন, উভয় পক্ষকেই মেনে নিতে হবে যে সব প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়।
নির্বাচনে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট হারজগ আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাম্প্রতিক কিছু অশালীন ও বর্ণবাদী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধান আরব-ইসরাইলি দল রা’আম আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের জন্য আইজেনকটকে সমর্থন দিয়েছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের জোরালো অভিযোগ তুললেও কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, ভোট নিরীক্ষায় কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। এদিকে নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেওয়া আইজেনকোট যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার করেছেন।
প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং তিনি ঠিক করবেন নেতানিয়াহু নাকি আইজেনকটকে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে। গভীরভাবে বিভক্ত এই দেশে সরকার গঠনের জন্য মনোনীত প্রার্থী ২৮ দিন সময় পাবেন এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো যাবে।