উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাজারের চলমান অস্থিরতার মধ্যে আবারো বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।
মঙ্গলবার থেকে নতুন দামে বিক্রি হবে এলপিজি সিলিন্ডার। এর আগে সোমবার সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি এবং ওই দিন রাত আটটা থেকে নতুন দাম কার্যকর হয়, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
একই সাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
এর আগে গত রোববার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা চলছে এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন।