উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ (বাসস) : প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। রাজধানী ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।
আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সামিটের লক্ষ্য, কর্মসূচি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেছে। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
এই সম্মেলনের ফলে দেশের সঙ্গে প্রবাসীদের ব্যবসায়িক সম্পর্ক এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া এর মাধ্যমে পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্রও অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।