উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বাকerগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অভ্রজ্যোতি বড়াল। এছাড়া স্বাস্থ্য উপ-প্রকৌশলী আনিসুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
এই আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।