উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিডিওর ভয়েসওভার তৈরি, কনটেন্টে কণ্ঠ যোগ করা কিংবা লিখিত বক্তব্যকে অডিওতে রূপান্তর করতে এখন নিজের কণ্ঠে রেকর্ড করার প্রয়োজন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে লিখিত লেখা থেকেই মানুষের মতো স্বাভাবিক কণ্ঠ তৈরি করা সম্ভব। এ জন্য ব্যবহার করতে পারেন ElevenLabs: AI Voice Generator অ্যাপ। স্মার্টফোনে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে লিখিত কনটেন্ট থেকে সহজেই অডিও তৈরি করা যায়।
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে ElevenLabs: AI Voice Generator লিখে সার্চ করুন এবং অ্যাপটি ইনস্টল করে চালু করুন। অ্যাপে প্রবেশ করে Text to Speech অপশনটি নির্বাচন করুন। এরপর সেটিংস আইকনে ক্লিক করে Model অপশন থেকে পছন্দের মডেল এবং ভি৩ বা অ্যাপের সর্বাধুনিক মডেল নির্বাচন করে Apply বাটনে ক্লিক করুন।
আগের পেজে ফিরে ভয়েস নির্বাচনের অপশনে গিয়ে সার্চ বারে Bunty লিখে খুঁজুন। Bunty Punchy অপশনটি পাওয়া গেলে সেটি নির্বাচন করে Select Voice বাটনে চাপ দিন। যে লেখাটিকে অডিওতে রূপান্তর করতে চান, সেটি নির্দিষ্ট টেক্সট বক্সে লিখে বা পেস্ট করে ভয়েস তৈরির বাটনে ক্লিক করুন।
প্রক্রিয়া শেষ হলে অডিওটি চালিয়ে শুনে নিন এবং ডাউনলোড আইকনে ক্লিক করে ফাইলটি ফোনে সংরক্ষণ করুন। অ্যাপের সংস্করণ অনুযায়ী অপশনের নাম ও অবস্থানে পরিবর্তন হতে পারে এবং ফ্রি ও প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে সীমাও ভিন্ন হতে পারে।