উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ রাজনৈতিক মামলার শিকার নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে তিনি সাম্প্রতিক সময়ে বিশেষ আলোচনায় আসেন। রাজনৈতিক ও আইন অঙ্গনে তাঁর এই অন্তর্ভুক্তির বিষয়টি নতুন করে সবার নজর কেড়েছে। গত ৫ আগস্টের পর থেকে দলের গ্রেফতার ও মামলার মুখোমুখি হওয়া বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন তিনি।
কমিটিতে স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছি এবং নেতাকর্মীদের আইনি সুরক্ষা দিয়ে আসছি। আইন অঙ্গনের মানুষ হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমার ওপর অর্পিত কর্তব্য আরও বেড়ে গেল এবং আমি নিষ্ঠার সাথে তা পালন করে যাবো। তিনি আরও বলেন, ডিসেম্বরে নেত্রীর প্রত্যাবর্তন ২.০ কে সামনে রেখে আমাদের আইনি অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় আইন সহায়তা কমিটিতে স্থান পাওয়ায় তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী এবং সদস্য সচিব নুরুন্নবী বুলবুল-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সাথে নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত সৈনিককে সার্বিকভাবে আইনি লড়াইয়ে সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছেন।