উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে হাপানিয়া ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬’-এর বহু প্রতীক্ষিত ও আকর্ষণীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকের এই জমজমাট ফাইনালে মুখোমুখি হয় ভাকলা দূলি স্মৃতি যুব সংঘ এবং সাঁকরাইল ইটালিপাড়া যুব উন্নয়ন সংঘ। দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো খেলার মাঠজুড়ে দর্শকদের ছিল প্রবল উদ্দীপনা ও উপস্থিতি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব জনাব মোজাম্মেল হোসেন মোল্লার। তবে তাঁর অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে বিশেষ উপস্থিতি নিশ্চিত করেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মহিদুল ইসলাম, মোঃ পান্নু মিয়া, মোঃ হাবিব এবং মোঃ মোশারফ হোসেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গ্রামবাংলার এমন হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজনের প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ জীবনের দিকে ধাবিত করতে নিয়মিত খেলাধুলার আয়োজনের আহ্বান জানান। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।