উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে বা ওয়েবসাইটটি কবে নাগাদ সচল হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরই ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।