উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ফুকুরহাটিতে ঐতিহ্যবাহী মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মো: জহিরুল শিকদার।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের বিভিন্ন পর্বে স্থানীয় দলগুলো অংশ নিয়ে জমজমাট ম্যাচ উপহার দেয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো: জহিরুল শিকদার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ানুরাগী দর্শকরা উপস্থিত থেকে পুরো টুর্নামেন্ট উপভোগ করেন।