উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা ও মির্জাপুরবাসীর অকৃত্রিম ভালোবাসায় আনন্দিত ও আপ্লুত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মিরন মিয়া। স্থানীয় বাসিন্দারা তাকে এই ইউনিয়নের এক অনন্য রত্ন হিসেবে আখ্যায়িত করেছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের দিনগুলোতে তরা ও মির্জাপুর গ্রামের সর্বস্তরের মানুষের পাশে থেকে আনন্দের অংশীদার হয়েছেন তিনি। পূজার প্রতিটি দিনই তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের সাথে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেন।
এক প্রতিক্রিয়ায় মো: মিরন মিয়া বলেন, তরা ও মির্জাপুরবাসীর ভালোবাসা আমাকে গভীর আবেগাপ্লুত করেছে। আগামী দিনগুলোতেও এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন চান। স্থানীয় বাসিন্দারাও তার এই ইতিবাচক সমাজসেবামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন।