উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের ইন্টারনেটের একটি বিশাল অংশ পরিচালিত হয় পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে দুটি বড় নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমেই ১০ বছর ধরে লুকিয়ে থাকা এই ত্রুটিগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।
নিরাপত্তা ঝুঁকি এড়াতে ফিনল্যান্ড সরকার, নেদারল্যান্ডসের জাতীয় সংসদ, উইকিপিডিয়া এবং বিবিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাদের সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপি-র ওপর নির্ভরশীল হওয়ায় হ্যাকারদের কবলে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যেই কিছু সাইটে হামলার প্রমাণ মিলেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
হোয়াইট হাউস, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো এই ঝুঁকি মোকাবিলায় একযোগে কাজ করছে। যেকোনো ধরনের বড় ক্ষতি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত তাদের সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। মূল সার্ভারের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।