উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, আগামী ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে কাজ করতে হবে।
এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে তিনি দল থেকে ছিটকে পড়বেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে একটি ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে।
এর বাইরে কেউ গেলে তাকে দলছুট করা হবে। দলের মধ্যে থেকে যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।
শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটি ইউপির তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে। মনে রাখতে হবে, আগামী স্থানীয় নির্বাচনে দল চায় ‘উইনিং ক্যান্ডিডেট’। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোন না কেন, তাকে দল সুযোগ দেবে না।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি কেমন প্রার্থী দেবে, সে বিষয়ে ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। আপনার পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিলেন, কিন্তু তিনি যদি না জেতেন, তাহলে হবে না। আমরা সবকিছু নজরে রাখছি।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।