উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত জনপ্রিয় ওজন কমানোর ওষুধ পুরুষের প্রজননক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। সম্প্রতি এক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, জিএলপি-১ শ্রেণির এসব ওষুধ ব্যবহারে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি এবং শুক্রাণুর গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।
যুক্তরাজ্যের ওয়ারউইক মেডিকেল স্কুলের গবেষকেরা পাঁচটি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষণায় দেখা গেছে, হাইপোগোনাডিজমে আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে জিএলপি-১ ওষুধ ব্যবহারের পর শুক্রাণুর স্বাভাবিক আকৃতি ও গুণগত মান দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
গবেষকদের মতে, স্থূলতা ও টেস্টোস্টেরনের ঘাটতিতে ভোগা পুরুষদের জন্য এই ওষুধ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ এখনো সীমিত। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল প্রজননক্ষমতা বাড়াতে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।