উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর মান্দার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর বাজারে অবস্থিত ব্রিজের সংযোগ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। মান্দা, আত্রাই, বাগমারা ও রানীনগর উপজেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
দীর্ঘদিন ধরে সড়কটির নাজুক অবস্থা থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা এবং যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
জনদুর্ভোগ কমাতে ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এই সংযোগ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।