উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রীলঙ্কার বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) যান্ত্রিক ত্রুটির কারণে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জোর তৎপরতা চালাচ্ছেন।
বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ সহজ করতে দেশটির জাতীয় বিদ্যুৎ পরিচালনা সংস্থা সাধারণ নাগরিকদের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। জ্বালানিমন্ত্রী অনুরা করুণাথিলাকা জানিয়েছেন, আপার কোটমালে বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই বিপর্যয় ঘটেছে।