উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি পেসার জাহানারা আলম। লাল-সবুজের জার্সিতে দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তার। প্রায় দুই বছর আগে মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক এই অধিনায়ক।
অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলে যাওয়া জাহানারা গত বছরের ডিসেম্বরে মানসিক ও যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আনেন। সম্প্রতি নতুন বোর্ডের কাছে তিনি জাতীয় দলে ফেরার চূড়ান্ত ইচ্ছার কথা জানিয়েছেন।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকে জানান, জাহানারা বোর্ডকে ফেরার আগ্রহের কথা জানিয়েছে। তবে তাকে খেলতে হলে ফিটনেস টেস্ট পাস করা, ঘরোয়া ক্রিকেটে খেলা এবং নিয়মিত পারফর্ম করার মতো প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে।
নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, জাহানারা ফিরতে চাইলে তারা তাকে স্বাগত জানাবেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় তার স্কিল ও ফিটনেস যাচাই করা হবে এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেই কেবল তিনি বিবেচনায় আসবেন।