উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভকে ভোলার মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন জেলার সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা এই নেতা চরফ্যাশন ও মনপুরার মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন যে, জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ভোলার উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে দেশের সড়ক পরিবহন খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য দাবি আদায়ে তিনি সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার দূরদর্শী নেতৃত্বে পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে সবাই বিশ্বাস করেন।
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব নাজিম উদ্দিন আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার নতুন এই দায়িত্বের সর্বাঙ্গীন সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ভোলার শুভাকাঙ্ক্ষীরা।