উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (১৪ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ ও বরিশালে একজন করে রয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১২৮ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ আট হাজার ৫৭০ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪০ জন।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন রোগী।