উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়। জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারির ফলে ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষাপটে জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে এনবিআর এই সিদ্ধান্ত গ্রহণ করে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বাড়ানো হয়। এর ফলে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদগুলোর অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ছাড়া আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দাখিল করা যাবে। (বাসস)