উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর রায়পুরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৬৫টি পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকেও বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।