উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর। প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, এই আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরির পথ প্রশস্ত হবে যা জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরীসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এমন টুর্নামেন্ট তরুণদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।