উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে লিওনেল মেসির বর্ণিল অধ্যায়ের পর্দা নেমেছে। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার আক্রমণের প্রাণকেন্দ্র থাকা এই মহাতারকার বিদায়ের পর এখন প্রশ্ন উঠছে, তার শূন্যস্থান পূরণ করবে কে এবং কার গায়ে উঠবে বিখ্যাত ১০ নম্বর জার্সি।
আর্জেন্টিনা ফুটবল দলের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেসিকে ছাড়া জয়ী হওয়ার মানসিকতা তৈরি করা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির বিদায়ের আগে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না। তবে ভবিষ্যতে এই জার্সির দাবিদার হিসেবে তরুণ প্রতিভা নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।
নেতৃত্বের প্রশ্নে ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে, যার ওপর আস্থা রেখেছেন কোচ স্কালোনি। এছাড়া এমিলিয়ানো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজও নেতৃত্বের কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে সতীর্থরা মনে করেন, মেসির জায়গা নেওয়ার চেষ্টা না করে নিজেদের পরিচয়ে নতুন একটি দল গঠন করাই হবে আর্জেন্টিনার মূল লক্ষ্য।